দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৮:৪১

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৫০তম সম্মেলন। ২১ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যেই সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতা ও ব্যবসায়ীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু
প্রতি বছরের জানুয়ারিতে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূলত আঞ্চলিক, আন্তর্জাতিক ও শিল্প সংক্রান্ত এজেন্ডাগুলো গুরুত্ব পায়।

১৯৭১ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। ২০১৫ সালের জানুয়ারিতে সুইস ফেডারেল সরকারের আইনে আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি পায় জেনেভাভিত্তিক এ সংগঠন। এটি বিশ্বের রাষ্ট্রগুলোকে ব্যবসায়িক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।

এবারের সম্মেলনে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, শিক্ষা, কর্মসংস্থান ও শিল্প উদ্যোগের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম