তুরস্কের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৯:০০আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৯:০৪

পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে ‘অবৈধভাবে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির একজন মুখপাত্র জোসেফ বোরেল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তুরস্কের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

রবিবার সাইপ্রাস সরকার তুরস্ককে একটি ‘দস্যু দেশ’ বলে আখ্যা দিয়েছিল। সে দেশের উপকূলের কাছাকাছি তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরুর পর ওই মন্তব্য করে তারা। সাইপ্রাস দাবি করে আসছে- তুরস্ক যে এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালাচ্ছে সেটি তাদের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’। তাদের দাবি, ইইউ বারবার সতর্কবার্তা দেওয়ার পরও খনন কাজ অব্যাহত রেখেছে তুরস্ক।

ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ পর্যায়ের কূটনীতিক জোসেফ বলেন, তুরস্কের কোনো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় পরিষদের ওয়ার্কিং পার্টিকে। ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই দায়িত্ব দিয়েছেন। আগামী সোমবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও জানান তিনি।

এরআগে রবিবার ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসোভ এক বিবৃতিতে বলেন, ‘২০০৩ সাল থেকে আমাদের দেশের উন্নয়নে চুপ আছে ইইউ। ভূমধ্যসাগরে আমাদের অধিকার আছে। ইইউকে আগে নিজেদের নীতি ঠিক করতে হবে। দ্বিমুখী আচরণ করলে হবে না।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক