আন্তর্জাতিক আদালতের আদেশ: রোহিঙ্গাদের হত্যা করা যাবে না

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:০২

রোহিঙ্গাদের হত্যা কিংবা শারীরিক-মানসিক আঘাত না করতে মিয়ানমারের প্রতি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশে বলা হয়, জেনোসাইড কনভেনশন ২ অনুযায়ী রোহিঙ্গাদের হত্যা, শারীরিক বা মানসিক নিপীড়ন কিংবা ইচ্ছাকৃত আঘাত করা যাবে  না। আন্তর্জাতিক আদালতের আদেশ: রোহিঙ্গাদের হত্যা করা যাবে না

এদিন মোট চারটি আদেশ দেন আদালত। বাকি তিনটি আদেশ হলো:

  • গণহত্যা কিংবা গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ।
  • গণহত্যার আলামত নষ্ট না করার নির্দেশ।
  • মিয়ানমারকে অবশ্যই ৪ মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে, যেন তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ৬ মাসের মধ্যে আবার প্রতিবেদন দেবে।

গাম্বিয়া এই প্রতিবেদন পর্যালোচনা করে তার পরিপ্রেক্ষিতে আদালতের কাছে আবেদন করতে পারবে।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইতোমধ্যেই রাখাইনে সম্ভাব্য গণহত্যার আলামত পেয়েছে। ওই আলামতের ভিত্তিতে আইসিজে-র পর্যবেক্ষণে বলা হয়েছে, রাখাইনে রোহিঙ্গারা গণহত্যার হুমকির মধ্যে রয়েছে।

আইসিজে বলেছেন, মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গারা জেনোসাইড কনভেনশনের অনুচ্ছেদ ২ অনুযায়ী একটি ‘প্রটেক্টেড গ্রুপ’। ২০১৭ সালে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও বেসামরিকদের মধ্যে পার্থক্য করতে পারেনি। তাই অনেক বেসামরিক প্রাণ হারিয়েছে।

আন্তর্জাতিক বিচারিক আদালত জানান, রোহিঙ্গাদের অস্তিত্বের সুরক্ষা নিশ্চিতে কোনও প্রস্তাব দেয়নি মিয়ানমার। তাদের অবশ্যই জেনোসাইড কনভেনশন মেনে চলতে হবে এবং ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড যেন না হয় সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের আলামত যেন নষ্ট করা না হয় সেজন্যও মিয়ানমারকে আদেশ দিয়েছেন আদালত।  তাদের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে চার মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। পরবর্তীতে ছয় মাস পর পর প্রতিবেদন দাখিল করতে হবে মিয়ানমারকে। আদালত বলেছেন, নেপিদো রোহিঙ্গাদের সুরক্ষা দিতে দায়বদ্ধ।

/এনএস/এমএইচ/বিএ/এমপি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম