ছয় বছর পর প্রকাশ্যে কিমের ফুফু

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:২৬

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ছয় বছর পর প্রকাশ্যে দেখা গেলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর ফুফু কিম কিং হুই-কে। বিশ্বাসঘাতকতার অভিযোগে ২০১৩ সালে তার স্বামী চ্যাং সং থেক-কে ফাঁসি দেন কিম। এরপর থেকে এতদিন পর্যন্ত আর তার দেখা মেলেনি। সর্বশেষ ২৬ জানুয়ারি রবিবার তার একটি ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। এতে কিম কিং হুই-কে ভাতিজা কিম জং উনের পাশে বসে থাকতে দেখা যায়। বাঁম দিক থেকে যথাক্রমে কিম জন উং, তার স্ত্রী ও ফুফু
ছবিটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ নববর্ষের অনুষ্ঠান চলাকালে তোলা বলে জানা গেছে। সেখানে কিম কিং হুই-কে বেশ প্রাণবন্ত মনে হচ্ছিল।

ওই অনুষ্ঠানে তার উপস্থিতিকে আশ্চর্য ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম এনকে-র সম্পাদক অলিভার হথাম। তিনি বলেন, বহু পর্যবেক্ষক ধরে নিয়েছিলেন যে স্বামীর মৃত্যুর পর তিনি নির্বাসনে চলে গেছেন কিংবা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিবেচনায় তাকেও হয়তো হত্যা করা হয়েছে।

এমন সময়ে ৭৩ বছরের কিম কিং হুই-কে প্রকাশ্যে হাজির করা হলো যখন পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করতে চাইছে পিয়ংইয়ং। দৃশ্যত তাকে সামনে নিয়ে এসে শাসক পরিবারের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চাইছে উত্তর কোরিয়া।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম