পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব ভারতের

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ১৯:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:২৬

ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছেন দেশটির সরকার। হালা শহরে বিয়ের মাঝ থেকে এক হিন্দু নারীকে অপহরণের যে অভিযোগ উঠেছে তা নিয়ে জবাব চাওয়া হয়েছে পাকিস্তানি কর্মকর্তার কাছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব ভারতের শনিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিয়ের মাঝ থেকে এক হিন্দু নারীকে অপহরণের অভিযোগ ওঠে। বলা হচ্ছে স্থানীয় পুলিশের সহায়তায় এলাকাবাসীই তাকে অপহরণ করে। তার পরিবার এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে ভারত সরকার এর তদন্ত দাবি করে এবং অপরাধীকে শাস্তির আওতায় আনার আহ্বান জানায়। তারা বলে, ইমরান খান সরকার দেশটির সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ।

অল পাকিস্তান হিন্দু পরিষদ জানায়, ভার্তি বাই নামে ওই নারীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র গোষ্ঠী। তারপর তাকে ইসলামে ধর্মান্তরিত করে শাহরুখ গুল নামে একজনের সঙ্গে বিয়ে দেয়। এরপর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করা হয় গত ডিসেম্বরেই ইসলাম গ্রহণ করেছিলেন সেই নারী এবং তার নাম রাখা হয় বুশরা।

পাকিস্তানে মোট জনসংখ্যার ২ শতাংশ হিন্দু। সিন্ধ প্রদেশেই তাদের বসবাস বেশি। ভারত সরকার জানায়, প্রায়ই জোর করে ধর্মান্তরিত করার খবরে তারা উদ্বিগ্ন। এর আগে চলতি মাসের শুরুর দিকে ১৫ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে অপহরণের পরে ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে। এছাড়া ১৪ জানুয়ারি আরও দুটি অপহরণের খবর পাওয়া যায়।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম