করোনা ভাইরাসের নিয়ন্ত্রণে চীনের প্রতি আস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ২০:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকানো ও নিয়ন্ত্রণে চীনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম। তিনি বলেন, তিনি আত্মবিশ্বাসী যে এই ভাইরাস নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে।

করোনা ভাইরাসের নিয়ন্ত্রণে চীনের প্রতি আস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে ইতোমধ্যেই এ ভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে এটি ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

বেইজিংয়ে বিশেষ এক বৈঠক শেষে টেড্রোস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, চীন থেকে এখনি বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই।  

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয় পরিস্থিতি নিয়ে বেইজিংয়ে চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেছেন ডব্লিউএইচও’র প্রধান গ্যাব্রেইয়েসুস। ভাইরাসটির সংক্রমণ রোধে চীনের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সম্প্রতি চীন থেকে বিভিন্ন দেশে যাওয়া ব্যক্তিদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত মানুষের খোঁজ মিললেও তাদের মধ্যে কেবল একজনের দেহেই ভাইরাসটি অন্য মানবদেহ থেকে সংক্রমিত হয়েছিল বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও। এক টুইটে সংস্থাটি জানায়, “এখন পর্যন্ত চীনের বাইরে খুব বেশি মানুষের মধ্যে মানবদেহ থেকে মানবদেহে ভাইরাসটির সংক্রমণ দেখা যায়নি বলে আমরা আনন্দিত; ভাইরাসটির বিস্তৃতি সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারিতে আছে।’

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম