ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১০:১৯
image

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশে একটি বাস ও অটোরিকশার সংঘর্ষের পর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩২ জন। মঙ্গলবার রাতে নাসিক জেলায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ দুর্ঘটনা ও প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাসিক জেলার পুলিশ কর্মকর্তা সুহাস দেশমুখ বলেছেন, ‘সংঘর্ষের পর দুইটি গাড়ি রাস্তার একই পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে দুই বছরের দুই শিশুও রয়েছে। পরে উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধারে রাতভর অভিযান চালায়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেছেন।

প্রসঙ্গত সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর অন্যতম ভারত। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৪ লাখ ৬৪ হাজার ৯১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১ লাখ ৪৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম