পুরো পৃথিবীকে সতর্ক থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ০৯:২৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১০:৪১

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো পৃথিবীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থা জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান  ড. মাইক রায়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনা পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, বিষয়টা খুব চ্যালেঞ্জের হলেও বেইজিং দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে।

পুরো পৃথিবীকে সতর্ক থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে হলেও ক্রমেই তা ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। চীনের বাইরে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামেও এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হবে কিনা, তা নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বা্স্থ্য সংস্থা। এখন পর্যন্ত ১৩২ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার।   

এখন পর্যন্ত এই রোগের সুনির্দিষ্ট চিকিৎসা বা টিকা আবিষ্কার না হলেও মানুষ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে। রায়ান বলেন, আমরা গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। আশা করি এই তথ্য সরবরাহের শেকল বাধাগ্রস্ত করবে না।

এ সপ্তাহে চীন সফরে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোমও। তিনি জানান, চীনের এখন বিশ্বের সহায়তা প্রয়োজন। এই সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন