এবার চীনের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করলো দুই ভারতীয় এয়ারলাইন্স

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১২:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১২:৫০

করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে ফ্লাইট বাতিল করছে ভারতের দুই এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া। বুধবার ইন্ডিগো জানিয়েছে, চীনে ব্যাপকহারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তারা ব্যাঙ্গালুর-হংকং রুটে আগামী ১ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।  একই রকম সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়াও। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, তারা জানুয়ারি ৩১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি সাংহাই রুটে বিমান চলাচল বন্ধ রাখবে।

এবার চীনের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করলো দুই ভারতীয় এয়ারলাইন্স

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৭৪। হুবেই ছাড়াও রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৬টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

ইন্ডিগো এয়ার জানায়, আগামী ১ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিগোর দিল্লি -চেংদু রুটেও ফ্লাইট বন্ধ থাকবে। তবে কলকাতা-গুয়াংঝুর মধ্যে আপাতত ফ্লাইট চালু থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ার জানিয়েছে, ‘আমাদের ক্রু সদস্যদের জন্য এটা নিশ্চিত করছি যে, কোনো ফ্লাইটে গিয়ে তাদের চীনে থাকতে হবে না। তারা পরের বিমানেই দেশে ফিরে আসবেন।’ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, মুম্বাই ও দিল্লি থেকে সাংহাই ফ্লাইট বন্ধ থাকবে। তবে হংকংয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন তারা।

এর আগে চীনের সঙ্গে আপাতত আকাশ পথের যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্যের পতাকাবাহী বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। অন্যান্য বেশ কয়েকটি দেশের এয়ারলাইন্স থেকেও একই সিদ্ধান্ত এসেছে। 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম