পাকিস্তানকে পরাজিত করতে ১০ দিনের বেশি লাগবে না: মোদি

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৪:২৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৪:২৯
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি-ইসলামাবাদ সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করে বলেছেন, পাকিস্তানকে হারাতে তাদের সামরিক বাহিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না। গত ২৮ জানুয়ারি দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট করপসের (এনসিসি) এক অনুষ্ঠানে কাশ্মিরের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি।

পাকিস্তানকে পরাজিত করতে ১০ দিনের বেশি লাগবে না: মোদি

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত বছর আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পায়।

নরেন্দ্র মোদি বলেছেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের আবার পরাজিত করতে আমাদের সেনাদের ৭-১০ দিনের বেশি সময় লাগবে না।’ তিনি দাবি করেন, ‘পাকিস্তান কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মিরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। তারা কয়েক হাজার মানুষ ও নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার পর থেকেই কাশ্মিরে অনেক সমস্যা থাকায় সেখানে ‘সন্ত্রাসবাদ’ বিস্তৃত হয়েছে। সেখানকার অনেক নাগরিকই বাধ্য হয়ে কাশ্মির ছেড়ে চলে গেছে। বর্তমান সরকার দীর্ঘদিন থেকে চলে আসা এসব সমস্যার সমাধান করতে চায়।” এসব সমস্যার সমাধান করতেই ওই রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয় বলেও দাবি করেন তিনি।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম