ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৫:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৫:৫৬
image

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উল্লেখ্য, উহান থেকেই ভাইরাসটি প্রথমে চীনের বিভিন্ন অঞ্চল এবং পরবর্তীতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

২০১৯ সালের শেষ দিনে করোনা ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৯ জায়গায় অন্তত ৯১ জনের দেহে নভেল করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেরালায় চীনের উহান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই রোগীকে হাসপাতালে পৃথক অবস্থায় রাখা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম