‘গেম ওভার’, হামলার আগে ফেসবুক লাইভে জামিয়ায় গুলিবর্ষণকারী

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৭:৩৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:০৩

বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে গুলিবর্ষণকারী ব্যক্তি হামলার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ শুরু করেছিল। বৃহস্পতিবার গুলি করার আগে রাম ভক্ত গোপাল নামের এই ব্যক্তি ফেসবুকে তার কর্মকাণ্ড সরাসরি প্রচার করে। তার গুলিতে জামিয়ার এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

‘গেম ওভার’, হামলার আগে ফেসবুক লাইভে জামিয়ায় গুলিবর্ষণকারী

হামলাকারী নিজেকে রামভক্ত গোপাল বলে পরিচয় দিয়েছে। গুলিবর্ষণের পরে পুলিশ তাকে কাস্টডিতে নিলেও তার ফেসবুকে লাইভ ভিডিওটি সামাজিক মাধ্যমটিতে ছড়িয়ে পড়ে। পরে তা ওই অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

ফেসবুক প্রোফাইলে গোপাল নিজের সম্পর্কে লিখেছে, ‘রাম ভক্তিই যথেষ্ট, বাকিটা সময় আসলে দেখা যাবে’। 

বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহীন বাগে চলমান আন্দোলনের বিরুদ্ধে তার প্রোফাইলে বেশি কিছু উক্তি রয়েছে। এছাড়া প্রতিশোধ নেওয়ার পরিকল্পনাও পাওয়া গেছে। এক পোস্টে সে বলেছে, ‘শাহীনবাগ... গেম ওভার’।

এক পোস্টে সে তার বন্ধুদের আহ্বান জানিয়েছে ফোন না করার জন্য। তার সবগুলো পোস্ট হিন্দি ভাষায় প্রকাশ করা।

জামিয়ার শিক্ষার্থীদের জমায়েতে গুলির পর বিক্ষোভকারীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম