করোনা ভাইরাস আতঙ্ক, ইতালির জাহাজে আটকা প্রায় ৭০০০

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ০৩:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১২:৩২

ইতালির একটি প্রমোদতরীতে সন্দেহভাজন করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়ার পর এটি রোমের অদূ্রে সিভিতাভেচিয়া বন্দরে নোঙ্গর করেছে। আটকা পড়েছে ছয় হাজারের বেশি পর্যটক। কোস্টা ক্রোসিয়েরে কোম্পানির জাহাজটিতে  জ্বরে আক্রান্ত হওয়ার পর ম্যাকাউ এর এক নারী ও তার স্বামীকে আলাদা করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন জন চিকিৎসক ও এক জন নার্স পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোস্টা স্মেরাল্ডা নামের প্রমোদতরীটি কর্মীসহ প্রায় সাত হাজার আরোহী আটকা পড়েছে বলে জানিয়েছে এর মালিক কোম্পানিটি।

কোস্টা স্মেরাল্ডা প্রমোদতরীটি ইতালির সিভিতাভেচিয়া বন্দরে নোঙ্গর করেছে

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার নাগাদ ১৭০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৩৬ জন। বৃহস্পতিবার এই ভাইরাসকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে জাতিসংঘের বিশেষায়িত স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিউএইচও।

সম্প্রতি কোস্টা স্মেরাল্ডা প্রমোদতরীটি ইতালির উত্তরাঞ্চলের সাভোনা থেকে যাত্রা শুরু করে। মার্সেই, বার্সেলোনা ও পালমা দে মাল্লোরকাতে যাত্রা বিরতি দিয়ে বৃহস্পতিবার সিভিতাভেচিয়ায় পৌঁছায়। গ্যাবি নামের এক আরোহী টুইট বার্তায় জানিয়েছেন, বন্দরে পৌঁছানোর পরও তাদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে কর্তৃপক্ষ স্বাস্থ্য তদারকির কথা বলছে বলে জানিয়েছেন তিনি।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, ৫৪ বছর বয়সী ওই নারী ও তার স্বামীকে নির্জন স্থানে রাখা হয়েছে। তবে তার স্বামীর আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল নাগাদ তাদের পরীক্ষার ফলাফল জানা যেতে পারে। ইতালির কোস্টগার্ড কমান্ডার ভিনসেনজো লিওন বলেন, ‘যা করণীয় ছিলো তার সবকিছুই আমরা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আর এই মুহূর্তে আরোহীদের উদ্বেগের কিছু আছে বলে মনে হয় না’।

কোস্টা স্মেরাল্ডার মালিক কোম্পানি কোস্টা ক্রোসিয়েরের এক মুখপাত্র বলেছেন, ‘সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি যাচাই করছে’। অতিথি এবং কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার নিশ্চয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এক বিবৃতিতে স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া নিয়মকানুন ‘কঠোরভাবে মেনে চলার’ প্রতিশ্রুতি দিয়েছে তারা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম