অস্ট্রেলিয়ায় দাবানল: রাজধানীতে জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ১৪:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৪:৪৪

অস্ট্রেলিয়ায় ফের দাবানলের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যানবেরার দক্ষিণাঞ্চলে দাবানল ভয়ঙ্কর রুপ ধারণ করা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি (এসিটি) কর্তৃপক্ষ নির্দেশ দেয়।

অস্ট্রেলিয়ায় দাবানল: রাজধানীতে জরুরি অবস্থা জারি

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বরে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ জন মানুষ। বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণীরও মৃত্যু হয়েছে। অসংখ্য গাছ পুড়েছে, হাজার হাজার বনভূমি উজাড় হয়েছে, ভস্মীভূত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। দেশটির নিউ সাউথ ওয়েলসের মধ্য উপকূলীয় কুলনুরা এলাকায় ১৫৬ লাখ হেক্টর আয়তনের গাছপালা পুড়ে বৃহৎ আকারের খেলার মাঠের মতো ফাঁকা হয়েছে। তবে গত ১৬ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় দাবানলের তীব্রতা কমতে থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকে দাবানল সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে বলে জানিয়েছে এসিটি। শহরের দক্ষিণাঞ্চলে ১৮ হাজার ৫০০ হেক্টর এলাকাজুড়ে অগ্নিকাণ্ড ঘটছে।  

রাজধানীর মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার বলেন, ‘২০০৩ সালের পর এবারই সবচেয়ে ভয়ংকর দাবানল মোকাবিলা করছে এসিটি। এই মুহূর্তে এটা মোকাবিলা করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্যানেবেরা যতদিন হুমকির মুখে আছে ততদিন এই জরুরি অবস্থা বহাল থাকবে।

সিডনি ও মেলবোর্নের মাঝামাঝি এই অঞ্চলে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। ক্যানবেরার নিকটবর্তী অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে এই মর্মে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম