মার্কিন নিষেধাজ্ঞায় পরমাণু কর্মসূচি বন্ধ হবে না: ইরান

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ১৮:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৮:৫৬
image

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার পর একইদিন সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

মার্কিন নিষেধাজ্ঞায় পরমাণু কর্মসূচি বন্ধ হবে না: ইরান

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পদ নিয়ন্ত্রণ সংস্থা ও দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বেহরুজ কামালবান্দি বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী পুরো শক্তি প্রয়োগ করে পরমাণু কর্মসূচি চলবে।’

কামালবান্দি আরও বলেন, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে অবৈধ ও আক্রোশমূলক নীতি অব্যাহত রেখে আলী আকবর সালেহির নাম নিষেধাজ্ঞার আওতায় রেখেছে। যুক্তরাষ্ট্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করলেও এতে ওয়াশিংটনের বেপরোয়া মনোভাব ফুটে উঠেছে। ইরানের পরমাণু কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞার বিন্দুমাত্র প্রভাব পড়বে না।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। ২০১৮ সালের মে মাসে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানের অর্থনীতি ও তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম