‘সুরক্ষামূলক মুখোশ’ রফতানি নিষিদ্ধ করেছে ভারত

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ২১:৫৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২১:৫৮
image

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ব্যক্তিগত সুরক্ষামূলক মুখোশ ও পোশাকসহ অন্যান্য উপকরণ রফতানি নিষিদ্ধ করেছে ভারত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পরদিন শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তবে নিষিদ্ধ করার কারণ জানায়নি দিল্লি।

‘সুরক্ষামূলক মুখোশ’ রফতানি নিষিদ্ধ করেছে ভারত

চীনের উহান শহর থেকে প্রথমে দেশটির বিভিন্ন অঞ্চলে এবং পরবর্তীতে ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর  শুক্রবার (৩১ জানুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।

গত ৩০ জানুয়ারি ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উহানে ওই ভাইরাস মহামারি আকার ধারণ করার পর সেখান থেকে ভারতের নাগরিকদের বিশেষ ব্যবস্থায় বিমানে দেশে নেওয়া হয়।  ওই আক্রান্তকে উহান থেকে দেওয়া নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উহানে অবস্থানরত বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বিমানযোগে দেশে আনা হচ্ছে। তারা শনিবার দেশে পৌঁছাবে। এবং পরে রাজধানী দিল্লির বাইরে ‘নির্জন বিশেষ চিকিৎসা কেন্দ্রে’ নেওয়া হবে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল ভারত। করোনা ভাইরাস চীনে মহামারি আকার ধারণ করার পর সেখান থেকে ভারতে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। তথ্য: রয়টার্স

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম