বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৪

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৩

বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৯ জন। শুক্রবার দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ-এর কাছেই এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি। বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৪
কর্মকর্তারা জানিয়েছেন, লা পাজের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গিরিখাতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় অগ্নিনির্বাপণ দফতরের প্রধান ইসমাঈল ভিলকা জানান, দুর্ঘটনার মাত্র আধাঘণ্টা আগেই রাজধানী শহর থেকে উত্তরাঞ্চলীয় কোরিপাতা শহরের উদ্দেশে যাত্রা করেছিল বাসটি।

বলিভিয়ায় এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত বুধবার লা পাজের পশ্চিমে একটি কার্গোর সঙ্গে একটি ছোট বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয় ১৪ জন। আরেক দুর্ঘটনায় নিহত হয় আরও তিনজন।

পুলিশের মতে, মূলত কম দৃশ্যমানতা, চালকদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের ফলে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম