প্রতিবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে ভারত: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩০
image

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, প্রতিবাদীদের জন্য ভারত বিপজ্জনক হয়ে উঠছে। শনিবারের (১ ফেব্রুয়ারি) ওই বিবৃতিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি নেতাদের বিদ্বেষী বক্তব্যের (হেইট স্টেটমেন্ট) সমালোচনা করা হয়। বলা হয়, ‘সহিংসতা থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।’

প্রতিবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে ভারত: অ্যামনেস্টি

২০১৯ সালের ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করে ভারত। এতে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে ভারতে গেলে তাকে নাগরিকত্ব দেওয়ার বিধান রাখা হয়। তবে ওই তালিকায় মুসলিমদের বাদ দেওয়া হয়। একারণে একে বৈষম্যমূলক আখ্যা দিয়ে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। উত্তর প্রদেশে বিক্ষোভে অংশ নিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২১ জন। ওই বিক্ষোভকারীদের দেশবিরোধী আখ্যা দিয়ে গুলি করার পক্ষে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা। এরপরই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহিনবাগে সিএএ বিরোধী গুলি চালায় বন্দুকধারীরা। এতে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি।

ব্রিটিশ ওই মানবাধিকার সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ভারতজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদ চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার (এআইআই) নির্বাহী পরিচালক অভিনাশ কুমার বলেছেন, অধিকাংশ বিক্ষোভকারী শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও তাদের বিরুদ্ধে ‘বিদ্বেষী বক্তব্য’ দিচ্ছে রাজনৈতিক নেতারা।

সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বারানসিতে তথ্য অনুসন্ধান চালিয়েছে এআইআই’র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এতে দেখা গেছে, অনেক বিক্ষোভকারী আহত হলেও নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পাচ্ছে। আটক হওয়ার আশঙ্কায় তারা দূরবর্তী এলাকায় চিকিৎসা নিচ্ছে।

অভিনাশ কুমার বলেন, ‘নির্বাচিত গণপ্রতিনিধিদের পাস করা বিভাজনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এর বিরুদ্ধ কঠোর অবস্থান নিয়েছেন সরকারি কর্মকর্তারা। এমন অবস্থায় ওইসব উসকানিমূলক বক্তব্য সুনির্দিষ্টভাবে শাস্তিযোগ্য।’

অ্যামনেস্টি আশঙ্কা করছে, এই আইনের ফলে ভারতজুড়ে অনেক মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে। অভিনাশ কুমার বলেন, ‘দেশের নাগরিকের শান্তিপূ্র্ণভাবে প্রতিবাদের অধিকার রয়েছে। তবে ওই আইন পাস হওয়ার পর থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশবিরোধী আখ্যা, গ্রেফতার ও সহিংসতা ঘটছে। এইগুলো ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম