ছাত্রী ধর্ষণ, ভারতের সাবেক মন্ত্রীর জামিন

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৯

ভারতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ জামিন পেয়েছেন। ৩ ফেব্রুয়ারি সোমবার তাকে জামিন দেন এলাহাবাদ হাইকোর্ট। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এক বছর ধরে এক শিক্ষার্থীকে নিয়মিত ধর্ষণের অভিযোগ রয়েছে। ছাত্রী ধর্ষণ, ভারতের সাবেক মন্ত্রীর জামিন
ঘটনার শিকার ওই তরুণী স্বামী চিন্ময়ানন্দের ট্রাস্ট কর্তৃক পরিচালিত একটি আইন কলেজের শিক্ষার্থী। তার অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের সেপ্টেম্বরে গ্রেফতার হন বিজেপির এই প্রবীণ নেতা।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অবস্থানের সুযোগ নিয়ে ওই তরুণীকে বলপূর্বক যৌন নিপীড়ন করেছেন। ফলে তাকে সরাসরি ধর্ষণের দায়ে নয় বরং ক্ষমতার অপব্যবহার করে শারীরিক সম্পর্কের দায়ে গ্রেফতার করা হয়েছে।

চার্জশিটে বল‌া হয়েছে, এক্ষেত্রে শারীরিক সম্পর্ককে ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। পাশাপাশি চার্জশিটে চিন্ময়ানন্দের বিরুদ্ধে পিছু নেওয়া, অন্যায়ভাবে আটক করা বা ভয় দেখানোর মতো অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ আনা তরুণীকেও পুলিশ গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চিন্ময়ানন্দের কাছে পাঁচ কোটি টাকা চেয়েছিলেন। গ্রেফতার হওয়ার দুই মাস পর গত ডিসেম্বরে তার জামিন হয়।

অভিযুক্ত বিজেপি নেতার দাবি, ওই তরুণী ও তার বন্ধুরা তাকে কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের হুমকি দিয়েছিল। ভিডিওগুলোতে ওই ছাত্রীকে দিয়ে তাকে ম্যাসাজ করানোর দৃশ্য রয়েছে।

গত ২৪ আগস্ট ফেসবুকে কারও নাম না করে তার ওপর নির্যাতনের কথা জানান ওই তরুণী। এরপর থেকে তার আর কোনও খোঁজ মিলছিল না। এর সপ্তাহখানেকের মাথায় তাকে খুঁজে বের করে পুলিশ। সুপ্রিম কোর্ট তার অভিযোগ শুনে তদন্তের নির্দেশ দেয় বিশেষ অনুসন্ধানকারী দলকে। সূত্র: এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম