অচিরেই সুদানের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৭

প্রথমবারের মতো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করে তা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল ও সুদান। সোমবার উগান্ডার এনতেব্বে শহরে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান আবদেল আল বুরহানের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। তবে সুদানের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি। অচিরেই সুদানের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে: নেতানিয়াহু

ফিলিস্তিনি এলাকায় দখলদারিত্বের কারণে বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেরই জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। এছাড়া সুদানের ভূখন্ড ব্যবহার করে ইরান গাজা উপত্যকায় গোলাবারুদ পাঠায় বলেও এক সময় সন্দেহ করতো ইসরায়েল। নিরাপত্তা সূত্রগুলোও মনে করে ২০০৯ সালে ইসরায়েলি যুদ্ধবিমান সুদানের সশস্ত্র বহরে হামলা চালায়। তবে গত বছর সাবেক শাসক ওমর আল বশিরের বিদায়ের পর সুদান ইরান থেকে দূরত্ব বজায় রাখছে বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা।

সোমবার সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান আবদেল আল বুরহানের সঙ্গে বৈঠকের খবর জানিয়ে এক টুইট বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সহযোগিতা শুরু করতে সম্মত হয়েছি যাতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগিয়ে যাবে।’

তবে সুদানের তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফয়সাল সালিহ জানিয়েছেন সুদানি নেতার ওই সফরের বিষয়ে কিছু জানা নেই তার। এই বিষয়ে মন্ত্রিসভাতেও কোনও আলোচনা হয়নি। কর্মকর্তারা আবদেল আল বুরহানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

ওই বৈঠককে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে অভিহিত করেছেন এক ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তা।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান