চীনে করোনা ভাইরাস থেকে সুস্থ হলো ৮৯২ রোগী

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৩

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৮৯২ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চীনে করোনা ভাইরাস থেকে সুস্থ হলো ৮৯২ রোগী

চীনের সবগুলো প্রদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে তারা। এখন পর্যন্ত ৫৬৩ জন এই রোগে প্রাণ হারিয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রাত্যহিক প্রতিবেদনে জানায়, সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার ২৬২ জনকে হাসপাতাল থেকে চলে যেতে দেখা যায়। এদের ১২৫ জন হুবেই প্রদেশের বাসিন্দা।

এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার একদিনেই মৃত্যু হয়েছে ৭৩ জনের। এর মধ্যে হুবেই প্রদেশেই ৭০ জন। দুই সপ্তাহ ধরে এই প্রদেশ পুরো বিচ্ছিন্ন রয়েছে। চীনের বাইরে মৃত্যু হয়েছে আরও দুজনের। একজন ফিলিপাইন ও একজন হংকংয়ের। তারা প্রত্যেকেই চীনের উহান প্রদেশ থেকে এসেছিল। উহানে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।  

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম