তুরস্কে তুষারধসে নিহত ৩৩

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১

তুরস্কের পূর্বাঞ্চলে দুটি তুষারধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের একটি তুষারধসের ঘটনায় কয়েকজন নিহত হলে তাদের উদ্ধারে যাওয়া দলটির ওপর দ্বিতীয় দফা ধসের ঘটনা ঘটে। বুধবার রাতে একথা জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

তুরস্কে তুষারধসে নিহত ৩৩

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে বুধবার দ্বিতীয় তুষারধসের ঘটনা ঘটে। প্রথম ধসের ঘটনায় মঙ্গলবার রাতের দিকে পাঁচজন নিহত হয়। তার মধ্যে দুটি মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় ওই দুটি লাশ উদ্ধারে গেলে পরের হিমবাহ ধসের ঘটনা ঘটে। এতে মোট ৫৩ জন আহত হন।

স্বাস্থ্যমন্ত্রী ফরহাদ উদ্দিন কোসা সতর্ক করে বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যম বলছে, অজ্ঞাত সংখ্যক লোক এখনো আটকা পড়ে রয়েছে।

ভান প্রদেশের গভর্নর মোহাম্মদ আমীন বলেন, প্রথম ধসে হতাহতদের উদ্ধারের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ চলছিল। এর মধ্যেই দ্বিতীয় দফা ধসের ঘটনা ঘটে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম