ভারতে ‘ফর্সাকারী’ ক্রিমের বিজ্ঞাপন দিলে ৫ বছরের জেল

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫
image

মানুষের রঙ ফর্সাকারী প্রসাধনীর বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমন বিজ্ঞাপন প্রচার করলে ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ইতোমধ্যে একটি খসড়া বিলের প্রস্তাব করেছে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে ‘ফর্সাকারী’ ক্রিমের বিজ্ঞাপন দিলে ৫ বছরের জেল

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ফর্সা হওয়ার বিজ্ঞাপন বন্ধে (আপত্তিজনক বিজ্ঞাপন আইন, ১৯৫৪) একটি খসড়া বিলের প্রস্তাব করেছে। এই ধরনের ওষুধেরও কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। অথচ ওই সব আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে সাধারণ মানুষ টাকা খরচ করে ওষুধ কিংবা ক্রিম কিনে থাকে।

বর্তমান আইন অনুসারে এই ধরনের বিজ্ঞাপন দিলে জরিমানাসহ ৬ মাসের জেল অথবা যে কোনও একটি শাস্তি হবে এবং দ্বিতীয়বার একই বিজ্ঞাপন দিলে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এই লঘু শাস্তির বিধান থাকাই ক্রমশই বাড়ছে এই ধরনের বিজ্ঞাপন। এজন্য বিজ্ঞাপন বন্ধ করতে শাস্তির মাত্রা বাড়াতে চায় ভারত সরকার। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সময় ও প্রযুক্তির পরিবর্তনকে মাথায় রেখে এই আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সংশোধনী প্রস্তাবে বিজ্ঞাপনের সংজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে। এতে ওষুধ-প্রসাধনী বা এ জাতীয় পণ্যের বিজ্ঞাপনে তালিকাভুক্ত ৭৮টি রোগ-ব্যাধির নাম উল্লেখ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রস্তাবিত বিলে আরও বলা হয়েছে, যৌন উত্তেজনাবর্ধক কোনও ওষুধের বিজ্ঞাপন, ফর্সা হওয়ার ক্রিম, হেয়ার কালার, বন্ধ্যাত্ব দূর করার ওষুধ, এইডস ও আনুষঙ্গিক রোগের ওষুধের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। কোনও তারকা এই বিজ্ঞাপন করলে অথবা সেই পণ্য বা পরিষেবায় কোনও গলদ দেখা গেলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। প্রথমবার অপরাধ করলে ১০ লাখ টাকা জরিমানা কিংবা দুই বছরের কারাবাস কিংবা দু'টাই হতে পারে। দ্বিতীয় বার অপরাধ করলে শাস্তির পরিমাণ বেড়ে হবে ৫০ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছরের জেল।

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম