মোদির অসংসদীয় শব্দ মুছে ফেললো ভারতের পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অসংসদীয় শব্দ মুছে ফেলেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে জাতীয় জনসংখ্যাপঞ্জি নিয়ে বিরোধীদের একহাত নেন মোদি। ওই সময় বিরোধীদের প্রতি তার আক্রমণাত্মক বক্তব্যের একটি শব্দ অসংসদীয় হওয়ায় তা মুছে ফেলার সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। মোদির অসংসদীয় শব্দ মুছে ফেললো ভারতের পার্লামেন্ট
ভারতের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কোনও শব্দ মুছে ফেলার ইতিহাস খুব বেশি নয়। তবে মোদির ক্ষেত্রে এমন ঘটনা একাধিক বার এমন ঘটনা ঘটেছে। ২০১৮ সালে কংগ্রেস দলীয় এমপি বিকে হরিপ্রসাদকে নিয়েও তার মন্তব্য মুছে ফেলা হয়। ওই এমপি-র নামের আদ্যাক্ষর নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছিলেন তিনি।

এর আগে ২০১৩ সালে রাজ্যসভায় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মন্তব্য মুছে ফেলা হয়। সে সময় বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে তার বিতর্ক চলছিল। জেটলির-ও কিছু মন্তব্য মুছে ফেলা হয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম