নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপি নেতার পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে নিজ দল থেকে পদত্যাগ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। পদত্যাগের পর ওসমান প্যাটেল নামের এই নেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করছে। তিনি বলেন অর্থনৈতিক মন্দার মতো ইস্যুকে অবজ্ঞা করে দলটি সব ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। বিজেপি নেতা ওসমান প্যাটেল

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার গত বছরের ডিসেম্বরে সিএএ প্রণয়ন করে। তারপরই আইনটিকে বৈষম্যমূলক ও ধর্ম নিরপেক্ষ সংবিধানের ওপর আঘাত আখ্যায়িত করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ২৫ জন।

মধ্যপ্রদেশের বিজেপি নেতা ওসমান প্যাটেল পদত্যাগের পর বলেন, “৪০ বছর ধরে একাগ্রতার সঙ্গে আমি বিজেপি করেছি। আমাকে পদত্যাগ করতে হলো কারণ, পার্লামেন্টে সিএএ পাস করে বিজেপি নিজেদের আদর্শ ‘বসুদৈব কটুম্ববকম’ (সংস্কৃত শব্দগুচ্ছ, সমগ্র পৃথিবীকে একটি পরিবার হিসেবে বোঝাতে ব্যবহৃত হয়) এর বিরুদ্ধে যাচ্ছে।” তিনি বলেন, ‘বিজেপি সত্যিকার ইস্যু থেকে সরে যাচ্ছে। তারা কেবল সাম্প্রদায়িক রাজনীতি করছে। জিডিপি নেমে যাচ্ছে মূল্যস্ফিতি বাড়ছে কিন্তু দলটি আনছে ধর্মীয় বিভাজনের আইন’।

উল্লেখ্য, সিএএ-এর প্রতিবাদে বিজেপি থেকে পদত্যাগ করা প্রথম নেতা নন ওসমান প্যাটেল। গত মাসে দলটি থেকে পদত্যাগ করেন ৮০ জন মুসলমান নেতা।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম