দীর্ঘতম বাজেট বক্তৃতার জন্য ক্ষমা চাইলেন নির্মলা সীতারমন

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭

ভারতের পার্লামেন্টে দীর্ঘতম বাজেট বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে তিনি বলেছেন, অর্থনীতির সব ক্ষেত্রের প্রতি নজর দিতে গিয়ে এই দীর্ঘ বক্তব্য এড়ানো সম্ভব হয়নি। শনিবার চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। নির্মলা সীতারমন

গত ১ ফেব্রুয়ারি পার্লামেন্টে ভারতের বাজেট উত্থাপন করেন নির্মলা সীতারমন। ১৬০ মিনিটের ওই বক্তব্যে যেমন তামিল কবিকে উদ্ধৃত করা হয়েছে তেমনি স্বরস্বতী- সিন্ধু সভ্যতা এমনকি কাশ্মিরি শ্লোকও উল্লেখ করা হয়। ওই বক্তব্য রাখতে গিয়ে তাকে ক্লান্ত হতে দেখা যায়। শেষ দিকে সহকর্মীরা তাকে পানির এগিয়ে দেন।

ওই বক্তব্যের বিষয়ে শনিবার সীতারমন বলেন, ‘দুঃখিত। আপনারা বিরক্ত হয়েছেন মেনে নিচ্ছি। তিনি বলেন, ‘এর দরকার ছিলো। নিশ্চয় দরকার ছিলো। পানি পানের পরও বাকি অংশটা আমার পড়ার দরকার ছিলো’।

গত বছরের জুলাই মাসে ১৩৭ মিনিটের বাজেট বক্তব্য রাখেন সীতারমন। এবারে তা ছাড়িয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রাক বাজেট আলোচনার ব্যাখ্যা এবং প্রতিটি সেক্টরের প্রত্যাশা পুরণে নেওয়া পদক্ষেপ জানানোর জন্য এই দীর্ঘ বক্তব্যের দরকার ছিল।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম