স্বর্ণ মন্দিরের অভ্যন্তরে সেলফি তোলা ও টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৫

মন্দির চত্বরের অভ্যন্তরে সেলফি তোলা ও টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ। কয়েক জন দর্শনার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও পোস্ট করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। স্বর্ণ মন্দিরের অভ্যন্তরে সেলফি তোলা ও টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ

শিখ ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃতসরের স্বর্ণ মন্দির। এটি পরিচালনা করে শিরোমনি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মন্দির চত্বরে সেলফি তোলা ও টিকটক ভিডিও নিষিদ্ধ করার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, ‘এখানে টিকটক নিষিদ্ধ’। ভিডিও বানানো ঠেকাতে মন্দির চত্বরে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে মন্দিরের ব্যবস্থাপক জসবিন্দর সিং বলেন, আমরা এখানে আসা পূণ্যার্থীদের এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি কারণ এটি একটি প্রার্থনাস্থল।

এর আগে শুক্রবার ব্যবস্থাপনা কমিটির তরফে জানানো হয়, টিকটক নিষিদ্ধ করার পরও যদি তরুণেরা ভিডিও বানানো বন্ধ না করে তাহলে মন্দিরের অভ্যন্তরে মোবাইল ফোনই নিষিদ্ধ করার কথা বিবেচনা করবে কর্তৃপক্ষ।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম