ভারতে কাজ করতে চাইলে হিন্দুদের ক্ষমতায়ন করুন: আরএসএস নেতা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৯

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোসি বলেছেন, ভারতে কেউ কাজ করতে চাইলে তাকে হিন্দু সম্প্রদায় ও তাদের ক্ষমতায়নে কাজ করতে হবে। শনিবার গোয়ার রাজধানী পানাজিতে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আরএসএস সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোসি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস। শনিবার পানাজিতে আয়োজন করা হয় ‘বিশ্বগুরু ভারত: আরএসএস দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভা। ওই সভায় সুরেশ ভাইয়াজি জোসি এক বুদ্ধিজীবীর সঙ্গে নিজের আলাপচারিতার কথা বলেন। তিনি বলেন, ওই বুদ্ধিজীবী তাকে বলেছেন ২০২০ সালে ভারত হবে বিশ্বশক্তি।

আরএসএস সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতে কেউ কাজ করতে চাইলে তাকে হিন্দুদের পাশে নিয়ে তাদের ক্ষমতায়নে কাজ করতে হবে। স্মরণাতীতকাল থেকে হিন্দুরা ভারতের উত্থান ও পতন প্রত্যক্ষ করেছে। ভারত থেকে হিন্দুদের আলাদা করা যায় না। হিন্দুরা সবসময়ই এই জাতির প্রাণ ছিল’। তিনি বলেন, ‘হিন্দুরা সাম্প্রদায়িক ও বিদ্বেষী নয় সেকারণে কারোরই হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাজ করেত অনিচ্ছুক হওয়া উচিত নয়’।  

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম