দিল্লিতে বড় জয়ের পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮

দিল্লির বিধানসভা নির্বাচনে আবারও বড় জয়ের পথে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোট গণনা শুরুর পর ৫৮টি আসনে এগিয়ে রয়েছে দলটি। আর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে। দিল্লিতে বড় জয়ের পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি

২০১৫ সালের সর্বশেষ নির্বাচনে দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয় পায় এএপি। আর বাকি তিনটি আসন পায় বিজেপি। এবারে তুমুল প্রচারণার পর গত ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুথ ফেরত জরিপগুলোতে এএপির আবারও জয়ের আভাস দিলেও তা প্রত্যাখ্যান করেন বিজেপি নেতারা।

মঙ্গলবার ভোট গণনা শুরুর পর জয়ের আভাস পাওয়ার পর এএপি নেতারা বলেছেন, সত্যিকার দেশপ্রেম যে মানুষের জন্য কাজ করা তা প্রতিফলিত হয়েছে এই ফলাফলে।

বিজেপির ফলাফল নিয়ে দলটির রাজ্য প্রধান মনোজ তিওয়ারি বলেন, ‘এখন যা দেখতে পাচ্ছি তা বুথ ফেরত জরিপ থেকে অনেক ভালো। দলীয় কর্মীদের বলতে চাই, এখনই আশা হারানোর কিছু নেই। অন্তত ২৭টি আসনে ভোটের ব্যবধান সাতশো থেকে এক হাজার।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এএপি ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পায় আর অপরদিকে বিজেপি পায় ৩২ শতাংশ ভোট। আর কংগ্রেস পায় মাত্র ৯ দশমিক ৬ শতাংশ ভোট।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম