আফগান সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলা

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে সেনা সদস্যসহ নিহত হয়েছে অন্তত পাঁচ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে মঙ্গলবারের (১১ ফেব্রুয়ারি) হামলাটিই সবচেয়ে বড়। তবে এর দায় এখনও কেউ স্বীকার করেনি। আফগান সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলা

২০০১ সালে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকেই আফগানিস্তানে সশস্ত্র বিদ্রোহ করছে তালেবান। ১৮ বছরের ওই যুদ্ধ অবসানে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সেই আলোচনা চালিয়ে যেতে গত কয়েক মাসে বড় কোনও হামলা চালায়নি গোষ্ঠীটি।

মঙ্গলবারের হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, তিন সেনা কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২ জন। তাদের মধ্যে পাঁচ জন বেসামরিক নাগরিক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি অ্যাকাডেমির প্রবেশ পথে বিস্ফোরণ ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘বিস্ফোরণে আমাদের বাড়ি কেঁপে ওঠে। আমরা বন্দুকের গুলির শব্দও শুনেছি। দ্রুত ওই এলাকায় অ্যাম্বুলেন্স চলে আসে’।

আফগানিস্তানের রাজধানী কাবুল গত তিন মাস মোটামুটি শান্ত থাকার পর হঠাৎ করে চালানো এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এর আগে গত বছরের নভেম্বরে কাবুলে সর্বশেষ বড় ধরনের হামলা হয়। এতে ১২ জন নিহত হয়।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম