তালেবানের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র!

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭

আফগানিস্তানে তালেবানের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। তালেবানের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র!
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খুব শিগগিরই এটি কার্যকর হবে এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে।

চুক্তিতে উভয় পক্ষের সম্মতির কথা জানা গেলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনও ঘোষণা আসেনি। তবে এর আগে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাসেলসে এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের একমাত্র সমাধান রাজনৈতিক চুক্তি। আর সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। শিগগিরই এ নিয়ে আরও বিস্তারিত জানানো যাবে।

৯/১১ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে শুরু করা যুদ্ধে প্রায় দুই লাখ কোটি মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। ১৮ বছর ধরে চলা এই যুদ্ধের ইতি টানতে গত কয়েক বছর ধরে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

সম্প্রতি আফগান ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায়, তালেবানের সঙ্গে একটি খসড়া চুক্তিতে সায় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শর্ত সাপেক্ষে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর কথা বলা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, উভয় পক্ষের মধ্য মূলত সাত দিনের একটি  যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে। এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি সম্পন্ন হলে এ থেকে পরবর্তীতে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর পথ সুগম হবে।

চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা যেমন থাকবে তেমনি তালেবানের তরফে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা দেওয়া হবে। এছাড়া আফগানিস্তানের মার্কিন সমর্থনপুষ্ট সরকারের সঙ্গেও আলোচনা শুরু করবে তালেবান।

উল্লেখ্য, বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এছাড়াও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হয়ে আরও সহস্রাধিক ইউরোপীয় সেনা মোতায়েন রয়েছে দেশটিতে।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম