জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা, আটক ১২

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪

জার্মানিতে একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর কিছু সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মসজিদে হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া রাজনীতিবিদ ও অভিবাসনপ্রত্যাশীদের ওপরও হামলার চক্রান্তে লিপ্ত ছিল তারা। এ ঘটনায় শুক্রবার ডার হার্তে কার্ন নামের ওই উগ্রপন্থী গোষ্ঠীর ১২ সদস্যকে আটক করা হয়েছে। গোষ্ঠীটির সদস্য হিসেবে সন্দেহভাজন অপর এক ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ওয়েল্ট আম সন্নাগ। জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা, আটক ১২
সম্প্রতি জার্মানিতে উগ্র ডানপন্থীদের তৎপরতা বেড়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে এক সময়কার কমিউনিস্ট শাসিত এলাকায় এই তৎপরতা বেশি দেখা যাচ্ছে। গত বছর পূর্বাঞ্চলীয় হ্যালে শহরের একটি ইহুদি উপাসনালয় এবং এক রাজনীতিবিদকে হত্যার পর সেখানে গোপন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ।

ডার হার্তে কার্ন গোষ্ঠী প্রতিষ্ঠার তৎপরতায় লিপ্ত সন্দেহে গত সপ্তাহে চার জার্মান নাগরিককে আটক করা হয়। তাদের অর্থ, অস্ত্র এবং অন্যান্য সহায়তা দেওয়ায় পরে আরও কয়েকজনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে গত বছরের অক্টোবরে ডার হার্তে কার্ন গোষ্ঠী প্রতিষ্ঠা করে। তাদের সঙ্গে সোলজার অব ওদিন গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। পাঁচ বছর আগে এই উগ্রবাদী গোষ্ঠীটি ফিনল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।

/জেজে/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক