লন্ডনের মসজিদে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এক মসজিদে ছুরি হামলা চালিয়ে ৭০ বছর বয়সী মুয়াজ্জিনকে হত্যার চেষ্টা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর তিনটার কিছু পরে এই হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে না লন্ডন মেট্রো পুলিশ। লন্ডনের মসজিদে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

রিজেন্ট পার্কের কাছে পার্ক রোডে অবস্থিত মসজিদে ওই হামলা চালানো হয়। মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় আহত ব্যক্তি মুয়াজ্জিন। আসরের নামাজের সময় তার ওপর হামলা চালানো হয়। মুসল্লিরা হামলাকারীকে আটক করে। পরে পুলিশ পৌঁছালে তাকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থলের একটি ছবিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা লাল টপ ও জিন্স পরিহিত এক ব্যক্তিকে মসজিদের অভ্যন্তরের মেঝেতে চেপে ধরে রেখেছে। অন্য এক ভিডিওতে দেখা গেছে, একটি প্লাস্টিকের চেয়ারের নিচে একটি ছুরি পড়ে রয়েছে।

আবি ওয়াতিক নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি গত কয়েক মাস ধরে নিয়মিত মসজিদে আসতো। মুয়াজ্জিনের কাঁধে একবার ছুরিকাঘাত করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘মুয়াজ্জিনের পেছনেই নামাজ পড়ছিল ওই ব্যক্তি আর তখনই ছুরিকাঘাত করা হয়’। ঘটনার পুরো সময়ে হামলাকারী নিরব ছিলো বলে জানান আবি ওয়াতিক।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক