করোনা ভাইরাস, বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার আশঙ্কা

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৯

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। শনিবার রিয়াদে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক অনুষ্ঠানে এমন আশঙ্কার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিয়াভা। করোনা ভাইরাস, বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার আশঙ্কা
ক্রিস্টিনা জর্জিয়াভা জানান, ভাইরাস সংক্রমণের ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে দশমিক ১ শতাংশ কমে যেতে পারে। আর এর সবচেয়ে বড় ধাক্কাটি যাবে চীনের ওপর দিয়ে।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে এ বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। গত বছর এটি ৬ শতাংশের বেশি ছিল।

এদিকে বিশ্বের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্তদের সঙ্গে চীনের দৃশ্যমান কোনও সংযোগ না থাকায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি বলেছেন, ভাইরাসটির বিস্তার ঠেকানোর সুযোগ সংকুচিত হয়ে আসছে।

ড. তেদ্রোস বলেছেন, চীনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কম। কিন্তু যেভাবে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে তা উদ্বেগজনক। তিনি বলেন, চীনে ভ্রমণ বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মতো স্পষ্ট মহামারীর সংযোগ না থাকার কারণে বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা নিয়ে আমরা উদ্বিগ্ন। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের