ভেঙে পড়লো ভারতীয় প্রশিক্ষণ বিমান

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪
image

রবিবার সকালে প্রশিক্ষণের সময় ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯-কে মডেলের একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলছে, বিমান চালক অক্ষত রয়েছেন। এক টুইট বার্তায় ভারতীয় নৌ-সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।

ভেঙে পড়লো ভারতীয় প্রশিক্ষণ বিমান

 

২০১৯ সালের নভেম্বরে একটি মিগ-২৯-কে মডেলের যুদ্ধবিমান গোয়ার ডাবোলিম থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছিল। রবিবার ভেঙে পড়া বিমানটি নিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশে উড়ন্ত অবস্থায় পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা ‌লাগার ফলে বিমানটির ডান ইঞ্জিনে আগুন ধরে যায়। ব্যর্থ হয় বাম ইঞ্জিনটিও।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গোয়ার ভাস্কোতে অবস্থিত আইএনএস হংস বেস থেকে উড়েছিল বিমানটি। এনডিটিভি জানিয়েছে, বিমানটির দুই চালক ক্যাপ্টেন এম শেওখান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছেন বিমান থেকে।

দুই চালকের তৎপরতায় লোকালয় এড়িয়ে বিমানটি ভেঙে পড়ে ফাঁকা জমিতে। তাদের কোনও আঘাত লাগেনি।

নৌবাহিনীর টুইটে বলা হয়েছে, ‘‘আজ সকালে ১০টা ৩০ মিনিট নাগাদ একটি মিগ ২৯-কে বিমান একটি রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে গোয়ায়। বিমানচালক অক্ষতভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।''

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম