গভীর রাতেও দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৭

টানা পাঁচ দিন ধরে দিল্লিতে চলছে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় এই সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। বুধবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুর, মৌজপুর কারায়াল নগরে নতুন করে সহিংসতা হয়েছে। তাণ্ডবের পর বৃহস্পতিবার সকালে দিল্লির সিলিমপুর এলাকা

বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে বিক্ষোভ নিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে মুসলিমবিদ্বেষী ঘৃণাবাদী বক্তব্য দেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বহু নেতা ঘৃণাবাদী বক্তব্য দেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার সহিংসতায় উসকানি ছড়ান দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। এরপরই দিল্লির পূর্ব অংশে শুরু হয় নজিরবিহীন সহিংসতা। বুধবার পর্যন্ত এই সহিংসতায় নিহত হয় ২৭ জন।

দিল্লির ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ জানিয়েছেন, সহিংসতাকবলিত এলাকা থেকে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত তারা ১৯টি কল পেয়েছেন। এসব কলে সাড়া দিতে একশ’রও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। সহিংসতা-কবলিত এলাকার গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট সুনীল কুমার গৌতম জানিয়েছেন, গত কয়েক দিনের সহিংসতায় তাদের হাসপাতালেই নিহত হয়েছে ৩০ জন। সামগ্রিকভাবে এই সহিংসতায় নিহত হয়েছে ৩৪ জন।

দিল্লি নারী কমিশনের প্রধান সাথী মালিওয়াল জানিয়েছেন, গোকুলপুরিতে তাদের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুড়ে যাওয়া কার্যালয়ের ছবি প্রকাশ করেছেন তিনি।

/জেজে/এমএমজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম