আরও ৮ হাজার কোটি রুপি পরিশোধ ভারতি এয়ারটেলের

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

ভারতের টেলিযোগাযোগ বিভাগকে দশ হাজার কোটি রুপি বকেয়া পরিশোধের ১২ দিনের মাথায় আরও আট হাজার কোটি রুপি দেওয়ার কথা জানিয়েছে ভারতি এয়ারটেল। শনিবার ভারতের বেসরকারি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, হিসাব চূড়ান্ত করার মাধ্যমে সরকারি সব পাওনা পরিশোধ করা হয়েছে। আরও ৮ হাজার কোটি রুপি পরিশোধ ভারতি এয়ারটেলের

ভারতি এয়ারটেলের কাছে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহার চার্জ বাবদ প্রায় ৩৫ হাজার ৫৮৬ কোটি রুপি বকেয়ার দাবি করে ভারত সরকার। তবে কোম্পানিটির দাবি তাদের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ৪ কোটি রুপি। গত ১৪ ফেব্রুয়ারি বকেয়া পরিশোধে কোম্পানিটিকে তাগাদা দেয় ভারতের সর্বোচ্চ আদালত। ওই বকেয়া আদায়ে ভারত সরকার তৎপরতা শুরুর পর কোম্পানিটি ২০ ফেব্রুয়ারির আগে দশ হাজার কোটি রুপি পরিশোধ করে এবং বাকি অর্থ ১৭ মার্চের আগে পরিশোধের প্রতিশ্রুতি দেয়।

শনিবার ভারতি এয়ারটেলের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সঙ্গে হিসাবে পার্থক্য ঘোচাতে অতিরিক্ত পাঁচ হাজার কোটি পরিশোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট টেলিকম কোম্পানিগুলোকে বকেয়া পরিশোধের নির্দেশ দেয়। ওই বকেয়া পরিশোধ না করায় গত সপ্তাহে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপরই বকেয় পরিশোধে তৎপরতা শুরু করে ভারতি এয়ারটেল। 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম