দিল্লিতে আজ সহিংসতা নেই, রবিবার ক্ষতিপূরণ দেওয়া শুরু: কেজরিওয়াল

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৩

ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েক দিন ধরে চলা হিন্দুত্ববাদীদের তাণ্ডবের তীব্রতা কমতে শুরু করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আজ কোথাও কোনও ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে সহিংসতার কারণে অনেকেই বাড়ি ছেড়েছে বলে স্বীকার করেন তিনি। রবিবার থেকে সহিংসতায় আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে বলে জানান কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল

বিজেপি নেতা কপিল মিশ্রের উসকানির পর গত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে হিন্দুত্ববাদী তাণ্ডব শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) যেখানে নিহতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার বিকালে তা ৩৮-এ পৌঁছায়। আর ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২। এই তাণ্ডবে গুলিবিদ্ধসহ আহত হয়েছে দুই শতাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে,নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার সংবাদ সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আজ আমরা সংশ্লিষ্ট সব দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছি। আজ দিল্লির কোনও এলাকা থেকেই সহিংসতা খবর পাওয়া যায়নি। আমাদের অগ্রাধিকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।’

এর আগে সহিংসতায় আক্রান্তদের ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় কেজরিওয়ালের সরকার। ওই সহায়তা পেতে এখন পর্যন্ত ৬৯ জন আবেদন করেছেন বলে শনিবার জানান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। রবিবার থেকে তাদের সহায়তা দেওয়া শুরু হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সহিংসতার সময় নষ্ট হওয়া সড়ক বাতির তালিকা তৈরি হচ্ছে। শিগগিরই তা প্রতিস্থাপন করা হবে।

সহিংসতায় আক্রান্তদের তালিকা চূড়ান্ত করতে কর্মকর্তারা প্রতিটি বাড়িতে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কর্মকর্তারারা সবাইকে নিরাপত্তার আশ্বাস দেবে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম