করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫ হাসপাতাল প্রস্তুত রেখেছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২০, ১০:০৬আপডেট : ০২ মার্চ ২০২০, ১৪:২৫

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫টি হাসপাতালকে প্রস্তুত রেখেছে সৌদি আরব। লোকজন আক্রান্ত হলে তাদের এসব হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেলআলী। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫ হাসপাতাল প্রস্তুত রেখেছে সৌদি আরব
তিনি জানান, আক্রান্ত রোগীদের আলাদা করে রাখারা জন্য হাসপাতালগুলোর দুই হাজার ২০০টি বেড প্রস্তুত রয়েছে।

ভাইরাস মোকাবিলায় প্রাক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিদেশিদের ওমরাহ পালনের অধিকারও স্থগিত রাখা হয়েছে। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনাতেও প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।

পর্যটন ভিসা থাকলেও করোনা ভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদিতে ঢুকতে না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি।

সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের খবর স্বীকার করেনি। তবে অন্য সূত্রগুলো দেশটিতে এর সংক্রমণের খবর নিশ্চিত করেছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেলআলী বলেন, এখনও পর্যন্ত কারও আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। সরকারের বাণিজ্যিক কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটবে না; বরং এটি স্বাভাবিক থাকবে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি