সৌদি আরবের সঙ্গে সংলাপে আপত্তি নেই: কাতার

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২০, ২০:৩১আপডেট : ০৪ মার্চ ২০২০, ২০:৩২

সৌদি আরবের সঙ্গে সংলাপে দোহার কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। সৌদি আরবের সঙ্গে সংলাপে আপত্তি নেই: কাতার
কোনও রকমের অগ্রগতি ছাড়াই গত জানুয়ারিতে সৌদি আরব ও কাতারের মধ্যকার আলোচনা বন্ধ হয়ে যায়। তবে কাতারি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, তার দেশ সব সময় আলোচনার দরজা খোলা রেখেছে।

শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেন, ‘আমরা সব সময় আশাবাদী থাকবো। গত কয়েক মাসে কাতার এবং সৌদি আরবের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে কোনও ভালো ফলাফল আসেনি। আলোচনার চ্যানেলগুলো স্থগিত করা হয়েছে। কিন্তু কাতার সব সময় স্পষ্ট করে বলে আসছে যে, আমরা সংলাপের জন্য আমাদের দরজা উন্মুক্ত রেখেছি। যদি সৌদি আরব আন্তর্জাতিক আইন মান্য করে এবং পরস্পরে সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাহলে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনায় বসবো।’

কাতারের এই শীর্ষ কূটনীতিক বলেন, তার দেশ সব সময় প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক এবং তাদের কল্যাণ চায়।

শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেন, ‘আমরা সামনে তাকাতে চাই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ ও স্থিতিশীল অঞ্চল চাই। তবে এটি আপোষরফার মনোভাব পোষণ করলেই সম্ভব। শুধু একা জিততে চাইলে হবে না। সবাইকে নিয়ে জেতার মানসিকতা থাকতে হবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম