নিষেধাজ্ঞার ভাইরাস করোনার চেয়েও ভয়াবহ: ইরান

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২০, ২৩:১০আপডেট : ০৭ মার্চ ২০২০, ২৩:১২

নিষেধাজ্ঞার ভাইরাস করোনার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আলী শামখানি নামের ওই কর্মকর্তা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, নিষেধাজ্ঞা আর অঙ্গীকার ভঙ্গের ভাইরাস ‘আন্তর্জাতিক নিরাপত্তার জন্য’ করোনার চেয়েও ভয়াবহ। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। নিষেধাজ্ঞার ভাইরাস করোনার চেয়েও ভয়াবহ: ইরান
আলী শামখানি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে করোনা ভাইরাস প্রতিরোধের ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে। তাদের ওই দাবি পরমাণু সমঝোতার আইনি প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভিও ইতোপূর্বে বলেছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে সাহায্য করার কথা বলেছে। কিন্তু এসব রাজনৈতিক প্রচারণা এবং বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার জন্য অহংকারের বহিঃপ্রকাশ।

চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় শখানেক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম