ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে দ্বিতীয় দফায় ভরাডুবি ডানপন্থীদের

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৫, ১২:৪৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:১৯

french regional vote

ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কোনও অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন)। গত ৬ ডিসেম্বর প্রথম দফা ভোটে ১৩টির মধ্যে ছয়টি অঞ্চলে জিতলেও রবিবারের ভোটে পিছিয়ে পড়েছে দলটি। ব্যর্থতা স্বীকার করে নিয়েও এফএনের নেতা মেরিন লে পেন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ঘোষণা করেছেন।

ব্যর্থতার জন্য মূলধারার দলগুলোকে দায়ী করেন আঞ্চলিক প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিন। এফএনকে পরাজিত করতে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, ‘কিছু জয় বিজয়ীকে লজ্জিত করে।’ 

দ্বিতীয় দফার ভোটে মেরিন লে পেন ৪২ দশমিক ২ শতাংশ ভোট পান। অন্যদিকে মধ্যপন্থী দল পায় ৫৭ দশমিক ৮ শতাংশ ভোট।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে প্রথম দফার ভোটে ভালো করেছিল এফএন। অভিবাসনবিরোধী এই দলটি গত রবিবারের প্রথম দফার নির্বাচনে ১৩টি অঞ্চলের মধ্যে ৬টিতে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পায়। প্যারিসে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তা ঝুঁকিকে পুঁজি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে দলটি। সূত্র: বিবিসি।

/ইউআর/এএ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম