সাত সফল নারীকে নিজের টুইটার অ্যাকাউন্ট দিলেন মোদি

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২০, ১৭:৪৪আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৭:৫২
image

পূর্বঘোষিত সিদ্ধান্তের অংশ হিসেবে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করে সেগুলো ৭ নারীর হাতে তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্টকৃত এ সংক্রান্ত এক বার্তায় তিনি জানিয়েছেন, অ্যাকাউন্টগুলো তিনি ভারতের সাত সফল নারীর হাতে তুলে দিয়েছেন। নারী দিবসে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে স্ব-স্ব ক্ষেত্রে সফল ওই নারীরা তাদের জীবনের গল্প সবাইকে জানাবেন।

সাত সফল নারীকে নিজের টুইটার অ্যাকাউন্ট দিলেন মোদি

২ মার্চ (সোমবার)মোদি সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেও এর কারণ সম্পর্কে তখন স্পষ্ট করে কিছুই বলেননি। একদিনের মাথায়  ৩ মার্চ (মঙ্গলবার) নতুন এক টুইট বার্তায় মোদি জানান, নারী দিবসে নিজের অ্যাকাউন্টগুলো তিনি নারীদের হাতে তুলে দেবেন।  

৮ মার্চ (রবিবার) সকালে এক টুইটবার্তায় মোদি লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমাদের নারীশক্তির চেতনা ও কৃতিত্বকে আমরা শ্রদ্ধা জানাই। আমি কয়েকদিন আগে বলেছিলাম, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি, (আজকে তা বাস্তবায়িত হচ্ছে)। এই দিনে সাত সফল নারী তাদের জীবনের গল্প সবাইকে জানাবেন। এসব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগ করবেন।’

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশের নারীরা সারা দুনিয়ায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন। তাদের এই সংগ্রাম ও অর্জন আরও হাজার হাজার নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নারী দিবস উদযাপনের মাধ্যমে তাদের ওই সফলতাগুলোকে মহিমান্বিত করতে হবে। তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম