ভারতে ৩ বছরের শিশু করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২০, ১৩:২৬আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৫:১০
image

ভারতে তিন বছরের এক শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নিজের বাবা-মায়ের সঙ্গে ওই শিশু ৭ মার্চ (শনিবার) ইতালি থেকে দুবাই হয়ে দেশে ফেরত যায়। শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতে ৩ বছরের শিশু করোনায় আক্রান্ত

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দুবাই হয়ে দেশে ফেরার পথে কোচি বিমানবন্দরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। শিশুটির চিকিৎসা চলছে।

কেরালা রাজ্যের এরনাকুলাম জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর এস সুহাস হিন্দুস্থান টাইমসকে বলেছেন, ‘ভীতি ছড়ানোর কিছু নেই। শিশুটির অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ওই শিশুটির বাবা-মার শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা তা শনাক্ত করতে তাদেরও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা। 

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক