‘করোনার থেকেও মোদি ভয়ঙ্কর’

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২০, ১৩:৪৬আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:২০
image





প্রাণঘাতী করোনা ভাইরাস থেকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন দেশটির তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি বীরভূমের এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

‘করোনার থেকেও মোদি ভয়ঙ্কর’



অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল সভাপতি। রবিবার (৮ মার্চ) বীরভূমের সিউড়ির বেনীমাধবমাছে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে অনুব্রত বলেন, ‘লোকে করোনা নিয়ে শঙ্কিত। তবে আমি বলছি– এই মোদির থেকে আর বড় ভাইরাস কী আছে? এই ভাইরাসে ভারতের অর্থনীতি শেষ হয়ে গেছে। ইয়েস ব্যাংক লোপাট হয়ে ডুবে গেছে। এখন করোনার মতো ভারতে চেষ্টা চলছে মোদি ভাইরাসকে কীভাবে নষ্ট করা যায়৷ এর জন্য পশ্চিমবঙ্গে ওষুধ আবিষ্কারের গবেষণা চলছে। করোনার থেকেও ভয়ঙ্কর হলো মোদি ভাইরাস।’

এরপর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের পরিপ্রেক্ষিতে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অনুব্রত। তিনি বলেন, ‘সারা ভারতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম এনআরসির বিরোধিতা করেছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ধর্মে বিভেদকারী এই এনআরসি পশ্চিমবঙ্গ মানবে না। এখন মমতার দেখাদেখি মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, রাজস্থান– সব রাজ্যই বলছে মানবো না। তাদের এই বোধোদয়কে স্বাগত জানাই।’

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম