কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২০, ১৫:১৩আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৫:১৭
image

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে রাষ্ট্রীয় সব ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট রিবেলো ডি সুজা। তার কার্যালয় জানিয়েছে, রিবেলোর সঙ্গে সম্প্রতি দেখা হওয়া এক শিক্ষার্থীর শরীরে করোনা শনাক্ত হওয়ার পর সেচ্ছায় নিজের বাসভবনেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

ইতোমধ্যেই দুনিয়াজুড়ে শতাধিক দেশ ও অঞ্চলের ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৩ হাজার ৮শ’ ছাড়িয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ৩শ জনেরও বেশি মানুষ। পর্তুগালে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হলেও এখনও সেখানে কোনও প্রাণহানি হয়নি।

প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, গত ৩ মার্চ পর্তুগালের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্সেলো রিবেলো। সে সময় তিনি ছাত্রছাত্রীদের পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। গত ৭ মার্চ ওই শিক্ষার্থীদের একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

এ ভাইরাসে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ার পর রবিবার (৮ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য ‘নির্জনে’ থাকছেন ৭১ বছর বয়সী ওই প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রেসিডেন্টের শরীরে করোনা আক্রান্তের কোনও লক্ষণ দেখা যায়নি। তবে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার সময়ে তিনি কোনও ধরনের প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন না।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম