করোনা ভাইরাস: সুস্থ হলেন শতবর্ষী চীনা নাগরিক

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২০, ১৫:৪৮আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:০২

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে আরোগ্য পেলেন শতবর্ষী এক চীনা নাগরিক। এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা তিনিই বিশ্বের সবচেয়ে  বয়স্ক মানুষ। চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ফাইল ছবি
ওই ব্যক্তির শততম জন্মদিন ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। গত ২৪ ফেব্রুয়ারি তাকে এ ভাইরাসের উৎসস্থল চীনের উহান শহরের মা ও শিশু স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি আলঝেইমার, উচ্চ রক্তচাপ ও হার্ট ফেইলিওরের মতো নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা শেষে গত ৭ মার্চ অন্য কিছু রোগীর সঙ্গে তাকেও হাসপাতাল ত্যাগের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এদিন ৮০ জনেরও বেশি রোগীকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডাটা সংগ্রহকারী ওয়েবসাইট ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, ৯ মার্চ পর্যন্ত দুনিয়াজুড়ে এ ভাইরাসে তিন হাজার ৮৩১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ৩১২। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬২ হাজার ৩৯৫ জন। মৃত ও আক্রান্তদের বেশিরভাগই চীনা নাগরিক।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম