করোনা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ উগান্ডার

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২০, ১৩:৫৪আপডেট : ১২ মার্চ ২০২০, ১৩:৫৯
image

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির এন্তিবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময়ই যাত্রীদের শরীরে এক ধরনের জীবানুনাশক ছিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

করোনা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ উগান্ডার

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত উগান্ডার কেউ আক্রান্ত না হলেও বিষয়টি নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দেশটির সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির বিমান বন্দরে প্রবেশের সময় যাত্রীদের শরীরে জীবানুনাশক ছিটিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হবে। এছাড়া যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ করোনায় আক্রান্ত ১৬টি উচ্চ ঝুঁকির দেশ থেকে কেউ উগান্ডায় ফিরলে তাকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণকে এরই মধ্যে বুধবার বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৮০ জনে; আর মৃত্যু হয়েছে ৪৬৩৪ জনের।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম