১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা, মৃতের সংখ্যা ৪,৬৩৫

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২০, ১৪:০৫আপডেট : ১২ মার্চ ২০২০, ১৪:০৯

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত  ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৩৮০ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে চার হাজার ৬৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৩১৩ জন। ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা, মৃতের সংখ্যা ৪,৬৩৫

গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ১২ হাজার ৪৬২ মানুষ আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন ৮২৭ জন।

ইতালির পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। দেশটিতে ৯ হাজার মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ জন। ফ্রান্সে ২ হাজার ২৮১ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৪৮ জন। স্পেনে ২ হাজার ২৭৭ আক্রান্তের বিপরীতে মারা গেছে ৫৫ জন।

জার্মানিতে এক হাজার ৯৬৬ জন আক্রান্তের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩২২ জন আক্রান্তের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৮ জন। এর মধ্যে চীনে অন্তত ১৮, দক্ষিণ কোরিয়ায় ১১৪, যুক্তরাষ্ট্রে ৩৫, অস্ট্রেলিয়ায় ২১, কানাডায় ৮, ইসরায়েলে ৩, ভারত ও থাইল্যান্ডে ১১ জন করে, পোল্যান্ডে ১৩, বেলারুশে ৩ ও মেক্সিকোতে ১ জন আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে নতুন প্রাণহানির সংখ্যা ২০। এরমধ্যে চীনে ১১ জন, দক্ষিণ কোরিয়ায় ৬ জন, জাপানে ১ জন, গ্রীসে ১ জন ও ইরাকে ১ জন প্রাণ হারিয়েছে।    

/জেজে/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম