এভারেস্টে সব ধরনের অভিযানে সাময়িক স্থগিতাদেশ

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৩:৩৫আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৩:৩৮
image

করোনা পরিস্থিতির কারণে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে সব ধরনের অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নেপাল। শুক্রবার নেপাল এভারেস্টে আরোহণ বন্ধের এ ঘোষণা দেয়। এর আগের দিন চীন তাদের সীমানা থেকে এভারেস্টে প্রবেশাধিকার বন্ধ করে দেয়।

এভারেস্টে সব ধরনের অভিযানে সাময়িক স্থগিতাদেশ

গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নেপাল দেশটির সব আবর্তে আরোহণ বন্ধ করে দিয়েছে এবং পর্যটক ভিসা দেওয়া বন্ধ রেখেছে। দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী যোগেশ ভট্টরাই এএফপিকে বলেছেন, সরকার (এভারেস্টে) বসন্তের সব অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। সামনের দিনগুলোতে বিশ্বের সামগ্রিক প্রেক্ষাপট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম